সুপ্রিম কোর্টসহ দেশের সব আদালতের বিচারক ও আইনজীবীদের কালো কোট ও গাউন পরার নির্দেশনা দিয়েছেন প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন।আজ বৃহস্পতিবার সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল মো. আলী আকবরের সই করা দুটি পৃথক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
নির্দেশনায় বলা হয়েছে, ‘পরিবর্তিত পরিস্থিতিতে সুপ্রিম কোর্ট ও সকল অধস্তন আদালতের বিচারক এবং আইনজীবীরা শারীরিক উপস্থিতিতে বা ভার্চুয়ালি শুনানিতে ক্ষেত্র মতো সাদা শার্ট বা সাদা শাড়ি অথবা সালোয়ার কামিজ ও সাদা নেক ব্যান্ড বা কালো টাই পরিধান করবেন।’
আগামী ৩১ অক্টোবর থেকে এ নির্দেশনা সবাইকে কার্যকরের নির্দেশ দিয়েছেন সুপ্রিম কোর্ট।
সংশ্লিষ্ট সংবাদ: সৈয়দ মাহমুদ হোসেন
Tags:
Bangladesh