Girl in a jacket

ইলন মাস্কের মাত্র ২ শতাংশ সম্পদে মিটবে বিশ্বব্যাপী খাদ্যসংকট

 


অতিধনী অল্প কিছু মানুষ এগিয়ে এলেই বিশ্বব্যাপী চলমান খাদ্যসংকট মেটানো সম্ভব বলে মনে করেন জাতিসংডব্লিউএফপি পরিচালক জানান, বিশ্বের সবচেয়ে ধনী ব্যক্তি টেসলার ইলন মাস্ক ও দ্বিতীয় শীর্ষ ধনী আমাজনের জেফ বেজোসের মতো ধনকুবের যদি তাঁদের সম্পদের সামান্য অংশ দান করেন, তাহলে বিশ্বের বহু মানুষের মুখে দুমুঠো খাবার জুটবে।

মার্কিন সংবাদমাধ্যম সিএনএনকে দেওয়া এক সাক্ষাৎকারে এমন দাবি করেছেন ডেভিড বিসলি। গতকাল মঙ্গলবার কানেক্ট দ্য ওয়ার্ল্ড অনুষ্ঠানে তিনি এমন কথা বলেন।

সাক্ষাৎকারে ডেভিড বিসলি বলেন, ‘ধনকুবেরদের এখনই, একবারের জন্য হলেও এগিয়ে আসতে হবে।’

ডব্লিউএফপি পরিচালক বলেন, ‘বিশ্বজুড়ে চার কোটি ২০ লাখ মানুষ চরম খাদ্যসংকটে ভুগছে। তাদের সাহায্যে ৬০০ কোটি মার্কিন ডলার প্রয়োজন। আমরা যদি সাহায্য নিয়ে তাদের কাছে পৌঁছাতে না পারি, তাহলে যেকোনো সময় তারা মারা যেতে পারে।’

ডেভিড বিসলি আরও বলেন, এক সঙ্গে এখন অনেক সংকটের মুখে বিশ্ব। এর মধ্যে সবচেয়ে ভয়াবহ হিসেবে দেখা দিয়েছে জলবায়ু পরিবর্তন ও কোভিড মহামারি। এসব সংকটের কারণে বিশ্বজুড়ে দরিদ্র মানুষের সংখ্যা বেড়েছে। এর মানে হলো, এক সঙ্গে অনেক দেশ দুর্ভিক্ষের দরজায় কড়া নাড়ছে।

উল্লেখ্য, ব্লুমবার্গের হিসাব অনুযায়ী, টেসলার প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী ইলন মাস্কের সম্পদ এখন প্রায় ২৮৯ বিলিয়ন মার্কিন ডলার। অর্থাৎ তিনি তাঁর সম্পদের মাত্র দুই শতাংশ দান করলেই মিটবে বিশ্বব্যাপী চলমান এই খাদ্যসংকট।

সংশ্লিষ্ট সংবাদ: যুক্তরাষ্ট্র

Post a Comment

Previous Post Next Post

seo package

Girl in a jacket

Technology

Girl in a jacket
Girl in a jacket